শুল্কে নাস্তানাবুদ এশিয়ার বাজার! ট্রাম্প উবাচ ওষুধে কাজ দিচ্ছে

0
150
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দালাল স্ট্রিটের পাশাপাশি রক্তাক্ত সমগ্র এশিয়ার স্টক মার্কেটই। তবে শেয়ার বাজারের বেসামাল দশার দায় নিতে চান না ট্রাম্প। নতুন করে শেয়ার পতনে ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছেন খোদ আমেরিকানরাই। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ওষুধে কাজ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্টকে এই সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেছেন, শেয়ার বাজারের কী হবে, সেটা তিনি বলতে পারবেন না।
কিন্তু আমেরিকা অনেক বেশি শক্তিশালী হবে। শেয়ার বাজারকে তিনি নিয়ন্ত্রণ করছেন না এবং করতে চান না, জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, কখনও কখনও কিছু জিনিস ঠিক করার জন্য ওষুধ দিতে হয়। তিনি সেটাই করেছেন। এই প্রসঙ্গে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সরকারের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি।