আয় বহির্ভূত মামলা থেকে মুক্ত তারেক রহমান

0
162
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আয় বহির্ভূত মামলা থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশের একটি আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, এতে প্রমাণিত হল, শেখ হাসিনার আমলের সব মামলা মিথ্যা।
বিবৃতিতে বলা হয়েছে, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় তারেক এবং তাঁর স্ত্রী জবাইদা রহমান আদালতে খালাস পেয়েছেন। রায়ের আগে এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আদালত দু মাসের মধ্যে মাত্র ২১ দিনে ৪২ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছিল।
এমনকী রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে সাক্ষ্য নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। প্রকৃতপক্ষে দুদকের করা মামলাটি ছিল মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, উল্লেখ রয়েছে সাদা দলের বিবৃতিতে।