দ্রুত দেশে ফিরবেন, নিজেই জানালেন তারেক রহমান

0
130
ছবি সৌজন্যে :ফেসবুক

চলতি অক্টোবরের ৩০ তারিখ বা নভেম্বরের শুরুতেই বাংলাদেশে ফিরতে পারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। এত বছর সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেননি তিনি।

১৭ বছর পর একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন খালেদা জিয়ার পুত্র তারেক। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিএনপি নেতারা বলে আসছিলেন কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবেন তাদের নেতা কিন্তু। তারপরও দেখতে দেখতে ১৩ থেকে ১৪ মাস কেটে গিয়েছে। তারেক জিয়ার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা ছিল তার সবকটি থেকেই তিনি মুক্ত। ফলে দেশে ফিরে আসতে তাঁর কোন আইনি বাধাও নেই। তারপরও কেন তিনি দেশে ফেরেননি এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান।

জবাবে তিনি বলেছেন, কিছু সংগত কারণে ফেরাটা হয়ে ওঠেনি এখনও। তবে সময় তো চলে এসেছে মনে হয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশে ১৩ তম জাতীয় নির্বাচনের সময় তাঁর দেশে থাকাটা অত্যন্ত জরুরি বলে দাবি করেছেন তারেক রহমান।