
অবশেষে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সিলেটে নেমেছে তারেক রহমানের বিমান। মায়ের অসুস্থতার পর থেকেই তাঁর বাংলাদেশে আসা নিয়ে চর্চা শুরু হয়েছিল। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন তিনি, সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
দেশে ফেরার পরে তাঁর ভাষণ ও তাঁকে গণসংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে। বিকেল পর্যন্ত মায়ের কাছেই থাকার কথা রয়েছে তাঁর। চিকিৎসকদের সঙ্গে ও কথা বলবেন তিনি। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কোমর কষে মাঠে নেমেছেন বিএনপির কর্মী-সমর্থকরা। কার্যত বড়োদিনে উৎসবের মেজাজে দলীয় নেতা-কর্মীরা।
