
গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এমনটাই বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই-সংগ্রাম পার হয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তারেকের আরও বলেছেন, মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সব শহিদকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠা করেছে মাতৃভাষা বাংলার মর্যাদা।
