
পুজোর আগে দক্ষিণ কলকাতার একাধিক বাজার পরিদর্শন করেছে টাস্ক ফোর্স। আর টাস্ক ফোর্সের কর্মীরা বাজারে যেতেই নজিরবিহীনভাবে ক্রেতাদের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাঁদের।
রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে টাস্ক ফোর্স এর আধিকারিকরা প্রথমে ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা বাজার, তারাতলা, গড়িয়াহাট, ঢাকুরিয়া, হাজরা, যাদবপুর-সহ- বহু বাজারে অভিযান চালান। পুজোর আগে বাজারদর কি চলছে বাজারে কোন সমস্যা রয়েছে কিনা বিক্রেতারা বেশি দামে বিক্রি করছে কিনা জিনিসপত্র ঠিক দিচ্ছে কিনা খাদ্যদ্রব্য ঠিক দিচ্ছে কিনা এই পুরো বিষয়টা খুঁচিয়ে দেখতে দক্ষিণ কলকাতার একাধিক বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স।
রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, সমস্ত বাজারে অভিযান তারা চালাচ্ছেন কয়েকটা জায়গায় সবজির দাম বেশি আছে। সেই সব দোকানদারদের বোঝানো হচ্ছে যাতে দাম বেশি না নেওয়া হয়।
