গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের প্রতিবাদ তসলিমার 

    ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের প্রতিবাদ তসলিমার 

    0
    113
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শুক্রবার অতর্কিত হামলা করে সস্ত্রীক মাদুরোকে বন্দি করেছে আমেরিকা। বর্তমানে তারা রয়েছে নিউইয়র্কের ব্রুকলিনে। এবার আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে কলম ধরলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন।
    সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী এক কবিতা পোষ্ট করে কার্যত আমেরিকাকে তুলোধোনা করেছেন তিনি। বরাবরই প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত তসলিমা নাসরিন। দীর্ঘ কবিতাটির নামেই ‘আমেরিকা’। আমেরিকার ধ্বংসাত্মক কার্যকলাপকে তিনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
    কবিতার লাইনগুলো এরূপ….কবে তোমার লজ্জা হবে আমেরিকা? কবে তোমার চেতন হবে আমেরিকা? কবে সন্ত্রাস বন্ধ করবে আমেরিকা? কবে মানুষকে মানুষ ভাববে আমেরিকা? তসলিমা নাসরিন নিজেই জানিয়েছেন, তাঁর এ কবিতা বহু পুরনো। মনে করা হচ্ছে ,ইরাক-ইরানে আমেরিকার হামলার পরপর তসলিমার এই প্রতিবাদ।