জঙ্গিবাদ নিয়ে ইউরোপকে সতর্ক করলেন তসলিমা

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বার্লিনে প্রাইড উৎসবে সমকামীদের শোভযাত্রায় হামলা নিয়ে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তাঁর মতে, এটি শুধু এলজিবিটি মানুষের ওপর আক্রমণ নয়, এটি স্বাধীনতা, বৈচিত্র্য এবং আধুনিক সভ্যতার ওপর জঙ্গিবাদের আক্রমণ।

ইউরোপকে বুঝতে হবে,সহিষ্ণুতা মানে অসহিষ্ণুতাকে প্রশ্রয় দেওয়া নয়। উল্লেখ্য এক দিন আগে বার্লিনে প্রাইড উৎসবে সমকামীদের শোভযাত্রায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয় এক আততায়ী। এইসঙ্গে ধারালো অস্ত্র নিয়ে হামলারও অভিযোগ। এই ঘটনায় একজন নিহত, ২৯ জন আহত হয়েছেন। জার্মান পুলিশের অনুমান, ঘাতক ইসলামপন্থী জঙ্গি সংগঠনের সদস্য। এদিকে, জার্মানিতে, ক্রিস্টোফার স্ট্রিট ডে সমকামী সমাজের অন্যতম বড় অনুষ্ঠান। জার্মানির চ্যান্সেলার ফ্রেডরিখ মেরজ এই হামলার তীব্র নিন্দা করে যথাযথ শাস্তির আশ্বাস দিয়েছেন।

এটি লোন উলফ অ্যাটাক নাকি দলগত পরিকল্পনা, তার তদন্ত শুরু হয়েছে। যদিও লেখিকা তসলিমা নাসরিন নিশ্চিতভাবে বার্লিনের ঘটনার জন্য মৌলবাদীকেই আক্রমণ করেছেন। লেখিকা মন্তব্য করেছেন, মৌলবাদীদের কাছে সমকামী মানুষ অপরাধী, স্বাধীন নারী অপরাধী, নাস্তিক অপরাধী, ধর্মের সমালোচক অপরাধী, অর্থাৎ তাদের সংকীর্ণ ধর্মীয় বিধান মেনে না চলা প্রত্যেক স্বাধীন মানুষই অপরাধী। এই মতাদর্শ কোনও নিরীহ সাংস্কৃতিক ভিন্নতা নয়, এটি ধর্মীয় ফ্যাসিবাদ।উল্লেখ্য, ইউরোপ উদার নাগরিক অধিকারের জন্য পরিচিত। ইসলামি জঙ্গিবাদ নিয়ে তাদেরকে রীতিমতো সতর্ক করেছেন লেখিকা তসলিমা নাসরিন।