গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রার স্বাদ কলকাতায়

    বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রার স্বাদ কলকাতায়

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলাদেশে বন্ধ হয়েছে মঙ্গল শোভাযাত্রা। বঙ্গীয় সনাতনী সংস্কৃতির উদ্যোগে কার্যত সেই স্বাদ মিলেছে কলকাতায়।

    মোহরকুঞ্জর-র সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা, রবীন্দ্র সদন, গগনেন্দ্র প্রদর্শনশালা, কলকাতা তথ্যকেন্দ্র, এক্সাইড মোড়, বিড়লা তারামণ্ডলকে অর্ধবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে সেন্ট পলস ক্যাথিড্রাল হয়ে আবার মোহরকুঞ্জে শেষ হয়েছে।

    সব মিলিয়ে দেড় কিলোমিটার পথে এই শোভাযাত্রা ছিল আপাদমস্তক রঙিন। রণপা থেকে খোল, ঢাক বাদ ছিল না কিছুই। অয়োজকদের দাবি খাঁটি বাঙালিয়ানা উদযাপনে এই শোভাযাত্রার জুড়ি মেলা ভার।