মুখ্যমন্ত্রী-টাটা সন্সের বৈঠকে রাজ্যে ফের টাটার বিনিয়োগ জল্পনা

0
139
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

রাজ্যে ফের টাটার বিনিয়োগ, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের বৈঠকে সেই জল্পনা আরও জোরালো হয়েছে।

মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র পুজোর পর ফের বাণিজ্য সম্মেলনের কথা ঘোষণা করেছেন। পরদিনই কলকাতায় এসেছেন দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেছেন তিনি। আর তাতেই পশ্চিমবঙ্গে ফের টাটাদের বিনিয়োগের বিষয়টি জোরালো হয়েছে। প্রসঙ্গত তদকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের জেরেই সিঙ্গুরে ন্যানো কারখানা গুজরাটের সানন্দে নিয়ে যেতে বাধ্য হয়েছিল টাটারা।

শুধু তাই নয় সিঙ্গুর আন্দোলনই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের অন্যতম ভূমিকা নিয়েছিল।