হিমাচলে ভয়ংকর ধসে টাটা সুমো, মৃত ১৩

0
14
ছবি সৌজন্যে : এক্স

হিমাচলপ্রদেশের লাহোল-স্পিতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করেছে।জানা গিয়েছে, কুলু থেকে পাঙ্গির দিকে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটেছে।

একটি টাটা সুমোর উপরে পাথর পড়তে শুরু করে। পরে তা একেবারেই চাপা পড়ে যায় পাথরের স্তূপের তলায়। গাড়িচালকের নাম বীর সিং বলে শনাক্ত করা হয়েছে।গাড়িটি একেবারেই ভেঙেচুরে গিয়েছে। উদয়পুর-কিলার রুটে কাহু-দু নালার কাছে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে।

গাড়িতে ১০ থেকে ১২ জন ছিল বলে মনে করা হচ্ছে।যে আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার আরও একটি ধসের কবলে পড়েছিল উদয়পুর-কিলার রোড। ওই রাস্তাটিও আপাতত বন্ধ রয়েছে। সমস্ত গাড়িকে থেকে যেতে হয়েছিল তিন্ডিতেই। এরপর শুক্রবারই রাস্তা খুলে গেলে রওনা দেয় টাটা সুমোটি। যাত্রীদের পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল না, পথে ওত পেতে রয়েছে মৃত্যু। জানা গিয়েছে, আচমকাই ধস নামলে এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, প্রশাসন পুরো বিষয়টির দিকে নজর রেখেছে।