এবছর হচ্ছে না টেট, কটাক্ষ শুভেন্দু-র

0
152

এবছর হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সোমবার এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত ২০২২-র টেট পরীক্ষা দিয়েছিলেন লক্ষাধিক পরীক্ষার্থী।

সেই পরীক্ষায় উত্তীর্ণদের এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পাশাপাশি ২০২৩-এ পরীক্ষা নেওয়া হলেও ফলপ্রকাশ করা হয়নি। পরপর দুবছর পরীক্ষা হওয়ার পর এবার টেট না হওয়ার কারণ হিসেবে আইনি মামলা এবং আগে পাস করা চাকরিপ্রার্থীদের নিয়োগ না হওয়াকেই দায়ী করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। বিষয়টি নিয়ে রাজ্যকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন ওবিসি এ, ওবিসি বি চালু করতে গিয়ে বিপদে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। একদিকে ভোটব্যাঙ্ক বাঁচানো, অন্যদিকে টেট, উভয়সঙ্কটে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি  সৌজন্যে : নিজস্ব