গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Medinipur জমানো খুচরো নিয়ে শোরুমে, মেয়ের স্কুটি কিনলেন চায়ের দোকানি বাবা

    জমানো খুচরো নিয়ে শোরুমে, মেয়ের স্কুটি কিনলেন চায়ের দোকানি বাবা

    0
    636
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সাড়ে ৪ বছর ধরে জমানো খুচরো নিয়েই শোরুম থেকে মেয়ের স্কুটি কিনলেন বাবা। রবিবার চন্দ্রকোণার গোঁসাইবাজারে জারভর্তি খুচরো নিয়ে শোরুমে হাজির হন চায়ের দোকানি বাচ্চু। তিনি জানান এই জারে ৪০ হাজার টাকা হতে পারে।

    এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে ৮ জন কর্মী মিলে খুচরো গুনে চমকে যান। সাড়ে ৪ বছরে ৬৯ হাজার টাকা জমে গিয়েছে ওই জারে। আর তা দিয়েই মেয়ের শখের স্কুটি কিনে দিয়েছেন চায়ের দোকানি বাচ্চু। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু ২৪ বছর ধরে চায়ের দোকান চালান। দোকানে যা রোজগার হয় তা দিয়েই সংসার চলে কোনওমতে। তার মধ্য থেকে জারের মধ্যে একটু একটু করে খুচরো টাকা জমাতে থাকেন তিনি।

    আর তা দিয়েই মেয়ের শখ পূরণ করতে পেরে খুশি বাচ্চু। ১ লাখ ১০ হাজারের স্কুটির বাকি টাকাও জমানো অর্থ থেকে দেন বাচ্চু। স্থানীয়রা জানিয়েছেন টাকা জমানোর অভ্যেস রয়েছে বাচ্চুর। টাকা জমিয়ে এর আগে বড় মেয়ের বিয়েও দিয়েছিলেন।