গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home West Medinipur চাল চুরিতে বাধায় শ্লীলতাহানির হুমকি, শিক্ষককে বেঁধে টানলেন মহিলারা

    চাল চুরিতে বাধায় শ্লীলতাহানির হুমকি, শিক্ষককে বেঁধে টানলেন মহিলারা

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাল চুরির প্রতিবাদ করায় মহিলাদের শ্লীলতাহানির হুমকি। অভিযুক্ত প্রধান শিক্ষককে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় টানলেন মহিলারা।
    পশ্চিম মেদিনীপুরের মণ্ডলিকা প্রাইমারি স্কুলে ঘটনার জেরে শোরগোল পড়েছে। জানা গিয়েছে মিড ডে মিলের কাজে যুক্ত মহিলারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে চাল চুরির অভিযোগ করছিলেন। স্ব নির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ প্রধান শিক্ষক নিম্নমানের সব্জি দিয়ে মিড ডে মিল তৈরি করতে বাধ্য করতেন। এমনকি মহিলাদের আপত্তিজনক কথা বলতেন। চাল চুরির প্রতিবাদ করলে মহিলাদের শ্লীলতাহানির হুমকি দিতেন বলে অভিযোগ। এরপরেই মহিলারা একজোট হয়ে প্রধানশিক্ষককে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যান। কেশপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
    অবিলম্বে শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন মহিলারা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গ্রামবাসীরা সমস্টি উন্নয়ন আধিকারিক এবং থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন।