ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভে চাকরিহারারা

0
174
ছবি সৌজন্যে : নিজস্ব
ভলান্টারি সার্ভিস নয়, সবেতন চাকরি ফেরানোর দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ চাকরিহারাদের। মেদিনীপুরে ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা।
এর জেরে কার্যত অফিসে আটকে পড়েন জেলা বিদ্যালয় পরিদর্শক। মানব বন্ধন করে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। কার্যত একই ছবি সিউড়িতে। অন্যদিকে চাকরি বাতিলের প্রতিবাদে বীরভূমের সিউড়ির ডিআই অফিসে তালা দিয়ে বিক্ষোভদেখিয়েছে বিজেপি। জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান।
ঘটনার জেরে কার্যন্ত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপির অভিযোগ যোগ্যদের চাকরি ফেরত দেওয়ার উদ্যোগ না নিয়ে অযোগ্যদের বাঁচাতে বেশি ব্যস্ততা দেখাচ্ছে।