
স্কুলেরই বই-নথিপত্র চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে জয়নগরে।
জানা গিয়েছে শুক্রবার ভোরে স্কুলের বই এবং কাগজপত্র চুরি করে পালাচ্ছিলেন ফুলবাগিচা দার উল মাধ্যমিক স্কুলের শিক্ষক ৫৫ বছরের বাকিবুল্লা লস্কর। খবর পেয়ে পুলিশ যেতে হাতেনাতে ধরা পড়ে যান বাকিবুল্লা এবং গাড়িরচালক ৩৪ বছরের পিন্টু সর্দার। তাঁদেরকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে যাওয়া হয়। দুজনেরই বাড়ি জয়নগরের ব্যাটরা এলাকায়।
তবে ঠিক কি কারণে স্কুলের বইপত্র, দরকারি নথি চুরি করে পালাচ্ছিলেন, ২ অভিযুক্তকে জেরা করে খতিয়ে দেখছে পুলিশ।
