এসআইআর চাপের অভিযোগ, স্কুলেই আত্মঘাতী শিক্ষক বিএলও

0
149
ছবি সৌজন্যে : নিজস্ব

স্কুলের মধ্যেই আত্মঘাতী হয়েছেন মুর্শিদাবাদের বিএলও। পরিবারের অভিযোগ এসআইআর-র অত্যাধিক চাপের সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন স্কুল শিক্ষক হামিমুল ইসলাম।

ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন হামিমুলের পরিবার। জানা গিয়েছে হামিমুল মুর্শিদাবাদের রানিতলার পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের শিক্ষক ছিলেন। শনিবার স্কুলেও গিয়েছিলেন। কিন্তু ছুটির পর বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। এরপর স্কুলের মধ্যেই বছর ৪৭-র হামিমুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

শিক্ষকের মৃত্যুর খবর সামনে আসতে তাঁর বাড়িতে গিয়েছেন তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার। ঘটনার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।