গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Murshidabad শিশুদের ‘গুলি’ শিক্ষকের, আহত ১

    শিশুদের ‘গুলি’ শিক্ষকের, আহত ১

    0
    299
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাড়ির সামনের মাঠে খেলার সময় শিক্ষকের বাড়িতে বল চলে যাওয়ার ক্ষোভে শিশুদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে।
    এক শিশুর হাতে গুলি লেগেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত শিক্ষক সমীরকুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রতিদিন তাঁর বাড়ির পাশের মাঠে খেলা করে স্থানীয় কয়েকজন বাচ্চা। এর আগেও মাঝেমধ্যেই খেলার বল চলে যায় অভিযুক্ত শিক্ষকের বাড়িতে। স্থানীয়রা জানাচ্ছেন, তা নিয়ে আগেও একাধিকবার ঝামেলা করেছেন ওই শিক্ষক। শুক্রবার বিকেলে তা চরম পর্যায়ে পৌঁছয়। অভিযোগ, তারপরই ক্ষুব্ধ শিক্ষক পাখি মারার বন্দুক নিয়ে এসে কয়েক রাউন্ড গুলি চালায়। ভয়ে পালিয়ে যাওয়ার সময় এক বাচ্চার হাতে গুলি লাগে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে। সে সেখানেই চিকিৎসাধীন। এদিকে, মালদার সুজাপুরে সুজাপুরে গুলিবিদ্ধ যুবতী।
    এক যুবতীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় যুবতী মাটিতে লুটিয়ে পড়েন।