গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National শিক্ষকদের নিজেদের সঙ্গে বেত রাখা উচিত : কেরল হাইকোর্ট

    শিক্ষকদের নিজেদের সঙ্গে বেত রাখা উচিত : কেরল হাইকোর্ট

    0
    163
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ছাত্র-ছাত্রীদের শাসনের জন্য শিক্ষকদের বেত নিয়ে বিদ্যালয়ে যেতে দেওয়া উচিত। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। আদালত জানিয়েছে, শিক্ষকেরা চাইলে তাঁদের বেত নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেওয়া উচিত। এটি সব সময় ব্যবহার করার প্রয়োজন নেই। তবে শিক্ষকদের হাতে একটি বেত থাকলে তা পড়ুয়াদের উপর একটি মানসিক প্রভাব ফেলবে।
    ফলে কোনও অসামাজিক কাজ করার আগে পড়ুয়ারা ভেবে দেখবে। কেরলের এক শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াকে বেত্রাঘাত করার অভিযোগ ওঠে। তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন পড়ুয়ার অভিভাবকেরা। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। সম্প্রতি ওই মামলায় অভিযুক্ত শিক্ষকের আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছে কেরল হাইকোর্ট।
    বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণনের নির্দেশ, আগে পুলিশকে অভিযোগটি অনুসন্ধান করে দেখতে হবে। তিনি জানান, শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়া বা অভিভাবক কোনও ফৌজদারি অপরাধের অভিযোগ তুললে প্রাথমিক অনুসন্ধান শেষ না-হওয়া পর্যন্ত শিক্ষককে গ্রেফতার করা যাবে না।