গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National স্যালাইনের বোতল নিয়ে ক্লাস করলেন শিক্ষক

    স্যালাইনের বোতল নিয়ে ক্লাস করলেন শিক্ষক

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স

    এক হাতে স্যালাইনের বোতল, অন্য হাতে স্যালাইনের চ্যানেল করা। স্যালাইন চলা অবস্থাতেই ক্লাস করতে হাজির হয়েছেন এক স্কুলশিক্ষক। এমনই দৃশ্য ধরা পড়েছে ওড়িশার একটি স্কুলে। অসুস্থ ওই শিক্ষকের নাম প্রকাশ ভৈ। তিনি স্কুলে গণিত পড়ান।অভিযোগ উঠেছে, প্রধানশিক্ষকের কাছে অসুস্থতার জন্য ছুটি চেয়েছিলেন ওই শিক্ষক। কিন্তু তিনি তা মঞ্জুর করেননি।

    বরং তাঁকে ক্লাসে উপস্থিত থাকতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। তাই বাধ্য হয়েই স্যালাইনের বোতল সঙ্গে নিয়েই স্কুলে এলেন ওই শিক্ষক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং প্রধানশিক্ষকের এই নির্দেশের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।  যদিও পরে তাঁর সহকর্মীরা হাসপাতালে ভর্তি করান শিক্ষককে।