
ভারতের বিভিন্ন প্রদেশের মত পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের সরকারি চাকরিজীবী হিসেবে গণ্য করার চিন্তাভাবনা করছে সরকার।
ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠিত বিজেপির শিক্ষক সেলের সভায় এমনটাই জানিয়েছেন শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল শিক্ষক যারমধ্যে সরকার অনুমোদিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। তিনি বলেছেন এখনই কোনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভা। তবে দল হিসেবে এটাই বিজেপির অবস্থান বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি।
তিনি স্পষ্ট করেছেন এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা অর্থনৈতিক লাভবানের থেকে চাকরির সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত হবে।
