গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, মাথা ফাটল শিক্ষকের

    ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, মাথা ফাটল শিক্ষকের

    0
    76
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দিনের পর দিন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন সহকারী প্রধানশিক্ষক। কাউকে কাউকে খারাপ ইঙ্গিত করেন।
    সোমবার এই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের মারে মাথা ফেটেছে অভিযুক্তের। যদিও সহকারী প্রধানশিক্ষকের দাবি, সবই ষড়যন্ত্র। কোনও কোনও সহশিক্ষক চান না যে তিনি প্রধানশিক্ষকের চেয়ারে বসেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকালে একাদশ শ্রেণির কয়েক জন ছাত্রী প্রথমে জড়ো হন স্কুলে। তাঁরা বাৎসরিক পরীক্ষায় না-বসে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের শাস্তির দাবিতে স্লোগান তোলেন। সেখানে জড়ো হন অন্যান্য ছাত্রছাত্রী। খানিক ক্ষণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্কুলে যায় বাগদা থানার পুলিশ। ঘেরাও হয়ে থাকা সহকারী প্রধানশিক্ষককে উদ্ধার করতে গেলে তাদের আটকে রাখার চেষ্টা করেন ছাত্রছাত্রীরা।
    অভিযোগ, ওই সময় মারধরে মাথা ফেটেছে সহকারী প্রধানশিক্ষকের। এর পর থানার সামনে বিক্ষোভে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষকের শাস্তির দাবিতে বাগদা থানার সামনেও বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন।