
মিড ডে মিলের চাল-মাংস দিয়ে শিক্ষকের বিবাহ বার্ষিকী পালনের অভিযোগ ঘিরে ধুন্ধুমার নদিয়ার শান্তিপুর। বিষয়টি প্রকাশ্যে আসতে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।
শিক্ষকরা বিদ্যালয় অনুষ্ঠান পালনের কথা স্বীকার করলেও খাবার চুরির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। একটি অনুষ্ঠানের কারণে বিশেষ রান্না করা হচ্ছিল। তারজন্য মাংস কিনে এনেছিলেন। যদিও বিদ্যালয়ে ব্যক্তিগত অনুষ্ঠান পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি এড়িয়ে গিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনামিকা সাহা বলেছেন মিড ডে মিল কর্মীরাই প্রতিদিন খাবার চুরি করেন।
যদিও মিডডে মিলের কর্মীরা শিক্ষকদের সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন শিক্ষকরাই মিড ডে মিলের খাবার আলাদা করে রান্না করে খান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ।
