শহিদ মিনারে আজ যোগ্য-অবস্থান 

0
113
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সোমবার কলকাতার নেতাজি ইনডোরে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুখোমুখি হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তার আগেই রবিবার সন্ধ্যা থেকে শহিদ মিনারের পাদদেশে ফের টানা অবস্থান-বিক্ষোভে বসতে চলেছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬।
মুখ্যমন্ত্রীর সভায় অযোগ্যদের ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে চাকরিহারাদের এই সংগঠন।সংগঠনের পক্ষে মেহেবুব মণ্ডল বলেছেন, রবিবার সন্ধ্যা ছ’টায় সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানানো হবে। তবে ৭ তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইনডোরে বৈঠকে অযোগ্যদের ঢুকতে দেওয়া হবে না। কারা অযোগ্য, তেমন অনেকের নামই জানেন এবং চেনেন। স্বচ্ছতা বজায়ে বৈঠকে সাংবাদিকদেরও থাকার দাবিতুলেছে মঞ্চ। মুখ্যমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে জেলায় জেলায় দ্বিধাবিভক্ত চাকরিহারারা। অনেকেরই বক্তব্য, রাজ্য সরকারের জন্য তাঁদের এই পরিণতি। ফলে, মুখ্যমন্ত্রীর কথা শোনার মানে হয় না।
অনেকে আবার বলছেন, এই সঙ্কটে রাজ্যের প্রশাসনিক প্রধান যদি কোনও দিশা দেখাতে পারেন, সেই ভরসাতেই যাবেন।