পার্থ-এ  প্রথম ম্যাচেই হারল ইন্ডিয়া

0
184
ছবি সৌজন্যে : এক্স
তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হার মেনেছে ভারত। ২২৪ দিন পর দেশের জার্সিতে ফিরে রান পেলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা।
রান পেলেন না অধিনায়ক শুভমান নিজেও। চারবার বৃষ্টিতে থামে খেলা। ফলে ৫০ ওভারের খেলা কমে দাঁড়াল ২৬ ওভারে। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করে ভারত। কিন্তু ডাকওয়াথম-লুইস নিয়মে লক্ষ্য কমে দাঁড়ায় ১৩১। বোলারেরাও খুব একটা দাগ কাটতে পারেননি। ফলে ২১.১ ওভারে রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেলো মিচেল মার্শের দল। ৮ রানের মাথায় জশ হেজলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। কোহলি খাতাও খুলতে পারেননি। শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। দুই উইকেট পড়ার পর এক বার খেলা বন্ধ হয়। খেলা শুরু হওয়ার পর আউট হন শুভমন, অক্ষর ৩১ ও রাহুল ৩৮ রান করেন। শেষ দিকে নীতীশ রেড্ডি ১৯ রান করে ভারতকে ১৩৬ রানে নিয়ে যান। কিন্তু ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের রান হয় ১৩০।
১৩১ রানের লক্ষ্য খুব একটা বেশি ছিল না। শেষে ৩ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় টিম অস্ট্রেলিয়া ।