দল বাড়ছে আফ্রিকা কাপ অব নেশন্সে

0
45
ছবি সৌজন্যে : এক্স

আফ্রিকা কাপ অব নেশন্সে দলের সংখ্যা বাড়ানো হচ্ছে।২৮ দল নিয়ে হবে আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের,সিএএফ- র নির্বাহী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেছেন সংস্থার প্রেসিডেন্ট প্যাট্রিস মোৎসেপে।তবে বাড়তি চারটি দল নিয়ে টুর্নামেন্টের ফরম্যাট কেমন হবে বা কখন এটি কার্যকর করা হবে, সে সম্পর্কে কিছু বলেননি তিনি।গত চারটি আসর হয়েছে ২৪ দল নিয়ে। ১৬ থেকে দলের সংখ্যা বাড়িয়ে ২৪টি করা হয় ২০১৯ সালে।২০২৭ সালে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় হবে পরের আসর। ২০২৮ সালে হবে আরেকটি আসর। এরপর থেকে প্রতি চার বছর পরপর হবে টুর্নামেন্টটি, বর্তমানে হয় দু’ বছর পরপর।শেষ গত জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। ঘটনাবহুল ফাইনালের এক পর্যায়ে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগাল মাঠ ছেড়ে চলে যায়। ওই ঘটনার প্রেক্ষিতে ফল বাতিলের জন্য আপিল করে মরক্কো।ফাইনালের দু’ মাস পর আপিল বোর্ডের সিদ্ধান্তে সেনেগালের ট্রফি কেড়ে নেওয়া হয় এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগাল।