
যেন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন,আরএফইএফ। রিয়াল মাদ্রিদের কোপা দেল রের ফাইনালের রেফারি পরিবর্তনের দাবি,ম্যাচের আগের দিনের সব আনুষ্ঠানিককতা বর্জনে উত্তাল স্প্যানিশ ফুটবল।এমন পরিস্থিতিতে মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের কড়া সমালোচনা করেছেন লা লিগা সভাপতি ও আরএফইএফ সহ-সভাপতি হাভিয়ের তেবাস।
সোশ্যাল মিডিয়ায় এক্স-এ পেরেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন লা লিগা প্রধান। যদিও তিনি রিয়াল সভাপতির নাম উল্লেখ করেননি।বলেছেন,এটা ফুটবল নয়, এটা ক্ষমতা দখলের খেলা। ফ্লোরেন্তিনো পেরেস তেবাসকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তেবাস তা করেন না। তিনি উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিনকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, চেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তারা তা বলেন না। রিয়াল মাদ্রিদ রেফারিং সংস্কারের অগ্রগতি চায় না, কারণ তিনি যা চান, এটা তা নয়।ম্যাচে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রায়ই সমালোচনা করে রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি।
তাদের প্রকাশিত ভিডিওটিতে দেখানো হয়, ফাইনালের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার ক্যারিয়ারজুড়ে করা একাধিক ভুল।এই দুজনকে ফাইনাল থেকে অপসারণের জন্য আরএফইএফের কাছে অনুরোধ জানায় রিয়াল। তবে কোনো পরিস্থিতিতেই রেফারি পরিবর্তন করা হবে না বলে ক্লাবটিতে জানিয়ে দেয় ফেডারেশন।এরপরই ম্যাচের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলনে বর্জন করে রিয়াল।পেরেস ফুটবলের উন্নতি চান না বলেও তোপ দাগেন লা লিগা সভাপতি।








