
গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন রুখতে আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডের প্রযুক্তিগত সহায়তা নেবে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন, রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি আরও বলেছেন, আসন্ন সাগরমেলার জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।
এজন্য সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক। গঙ্গাসাগরের পাশাপাশি গোটা সুন্দরবনকে ভয়াবহ ভাঙন থেকে রুখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। বৈঠকে ভাঙন রোধে সেচ দফতরের আধিকারিকদের ঢিলেঢালা মনোভাবে উষ্মা প্রকাশ করেছেন সেচ মন্ত্রী। কেন এতদিন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়নি সেই প্রশ্নও তুলেছেন তিনি।।
অন্যদিকে ভাঙন কপিলমুনি আশ্রমের আরও কাছে চলে আসায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে কপিলমুনি আশ্রমের সেবাইত। এভাবে ভাঙন চললে আগামী দু’বছরের মধ্যে কপিলমুনি আশ্রম সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সকলে।
ছবি সৌজন্যে : নিজস্ব
