
রাজ্যে প্রযুক্তিগত শিক্ষার প্রসার, অত্যাধুনিক মানের ক্যানসার হাসপাতাল তৈরির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তথা পরমাণু শক্তি ও মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে কলকাতায় বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে প্রযুক্তিগত শিক্ষার প্রসার, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এবং উন্নততর চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার ব্যাপারে কেন্দ্র ও রাজ্য কীভাবে যৌথ কাজ করবে তা নিয়েই মতবিনিময় হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে।
বিশেষ করে প্রযুক্তির মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে সুবিধে প্রদান করাই এই বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।






