গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ এক যুগ আগেই

    প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ এক যুগ আগেই

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স

    অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরের অদূরে ভেঙে পড়া ড্রিমলাইনারটিও প্রায় ১২ বছরের পুরনো। বাজারে আনার সময় বোয়িং দাবি করেছিল, তৈরি ৭৮৭-৮ ড্রিমলাইনার পৃথিবীর নিরাপদতম বিমান। দু’টি রোলস রয়েস ইঞ্জিনের সাহায্যে চলা বিমানটি উড়ানের সময় বিপর্যয়ের মুখে পড়বে না বলেও জানিয়েছিল তারা।

    প্রসঙ্গত, ২০০৯ সালে প্রথম দুর্ঘটনার শিকার হয়েছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে আপৎকালীন অবতরণে বাধ্য হয়েছিল। আহমদাবাদে এই মডেলের বিমানের ষষ্ঠ দুর্ঘটনা ঘটল।জানা যাচ্ছে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ওই বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি ৭৮৭-৮ ড্রিমলাইনার শ্রেণির। এই প্রথম বার বড় দুর্ঘটনায় পড়লেও অতীতে এই মডেলটির প্রযুক্তিগত ত্রুটি একাধিক বার আলোচনায় এসেছে।এই মডেলটির উড়ান শুরু হয়েছিল ১৮ বছর আগে, ২০০৭ সালে।যদিও কিছু দিন আগেই বোয়িং গর্ব করে জানিয়েছিল, ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলটি এ পর্যন্ত ১০০ কোটিরও বেশি যাত্রী পরিবহণ করেছে।

    বিশ্বজুড়ে ১ হাজার ১৭৫টিরও বেশি ৭৮৭-৮ ড্রিমলাইনার প্রায় ৫০ লক্ষ ফ্লাইট নির্বিঘ্নে সম্পন্ন করেছে বলেও জানিয়েছিলেন বোয়িং কর্তৃপক্ষ।ঘটনাচক্রে, ড্রিমলাইনারের উত্তরসূরি ৭৩৭ ম্যাক্স-৮ বিমানকেও অতি নিরাপদ বলে চিহ্নিত করেছিল বোয়িং। এয়ারবাস ৩২০-র প্রতিযোগী হিসেবে উঠে এসেছিল ম্যাক্স। কিন্তু ২০১৮ থেকে ধারাবাহিক ত্রুটি ধরা পড়া এবং কয়েকটি দুর্ঘটনার জেরে বিশ্বের বেশ কিছু উড়ান সংস্থা ওই বিমানকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।