গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পুত্রের কাটা মাথা নিয়ে রাস্তায় বসে মা

    পুত্রের কাটা মাথা নিয়ে রাস্তায় বসে মা

    0
    198
    উত্তরপ্রদেশে জমি নিয়ে বিবাদে খুন হওয়া পুত্রের কাটা মাথা কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকলেন মা।
    এমন ভয়ঙ্কর ঘটনাট ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। পুলিশ সূত্রে খবর, একটি জমি নিয়ে কিশোরের বাবা রামজিৎ যাদবের সঙ্গে দীর্ঘ ৪০ বছর ধরে বিবাদ চলছিল অন্য একটি পরিবারের। বুধবার সেই ঝামেলা চরমে ওঠে। অভিযোগ, দুপুরে রাস্তা দিয়ে আসছিল বছর সতেরোর অনুরাগ। সেই সময় একদল দুষ্কৃতী তাকে তাড়া করে। অনুরাগ পালানোর চেষ্টা করে। কিন্তু দুষ্কৃতীদের হাতে ধরা পড়ে যায় সে।অভিযোগ, তারপরই দুষ্কৃতীরা তরোয়াল দিয়ে অনুরাগের মাথা কেটে ফেলে। তারপর তারা পালিয়ে যায়। রাস্তায় এমন দৃশ্য দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ততক্ষণে খবর যায় অনুরাগের পরিবারের কাছে। তার মা এসে দেখেন পুত্রের ধড় এবং মাথা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। পুত্রের কাটা মাথা কোলে নিয়ে বসে পড়েন।জৌনপুরের পুলিশ সুপার অজয় পাল শর্মা জানিয়েছেন, জমি বিবাদের জেরেই কিশোরকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
    এই ঘটনায় কয়েক জন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।
    ছবি  সৌজন্যে : এক্স