গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশে কিশোরীকে গণধর্ষণ, অভিযুক্ত পাঁচ যুবক 

    উত্তরপ্রদেশে কিশোরীকে গণধর্ষণ, অভিযুক্ত পাঁচ যুবক 

    0
    48
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    উত্তরপ্রদেশের বালিয়ায় কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। অভিযোগের তীর গ্রামেরই পাঁচ যুবকের বিরুদ্ধে। যোগীরাজ্যে ধর্ষণের ঘটনাকে ঘিরে সরগরম জাতীয় রাজনীতি।

    নির্যাতিতার বাবার অভিযোগ, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় বাড়ির কাছেই একটি মাঠে গিয়েছিল সে। সেই সময় গ্রামের পাঁচ যুবক সেখানে আসেন। কিশোরীকে শাসিয়ে তাঁর মুখ চেপে ধরে তুলে নিয়ে যান নির্জন জায়গায়। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয়। তারপর অভিযুক্তেরা পালিয়ে যায়। ঘটনার পর কোনও রকমে বাড়িতে ফিরে আসে কিশোরী।

    তাঁকে দেখে সন্দেহ হয় বাড়ির লোকেদের। কী হয়েছে জিজ্ঞাসা করতেই তখন সে গোটা ঘটনাটি জানায়। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। ইতিমধ্যেই অভিযুক্তদের ধরতে বিশেষ দল গঠন করেছে পুলিশ। জানা যাচ্ছে অভিযুক্তদের সকলের বয়স ২০-২৫ বছরের মধ্যে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।