
বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল আট যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গুজরাতের নভসারি জেলার ভাসদা গ্রামে।
তদন্তে নেমে আট জনকেই গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে এক নাবালকও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা যাচ্ছে, ১৫ বছর বয়েসী ওই কিশোরী রাত ১০টা নাগাদ শৌচকর্ম করতে বেরিয়েছিল।
তখনই তিন যুবক মোটরসাইকেল করে তাকে অপহরণ করে নিয়ে যায়। সেখানেই আরও পাঁচজন অপেক্ষা করছিল। সেখানেই তারা ওই কিশোরীকে রাতভর ধর্ষণ করে। সারারাত পরিবারের লোক খোঁজার পর ভোরে নির্যাতিতা ওই তরুণী বাড়ি ফিরে এলে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে।








