মৃত ঘোষণার পরেও বেঁচে ফিরল কিশোরী, মালা পরিয়ে উদযাপন

0
238
ছবি সৌজন্যে : নিজস্ব
চিকিৎসক মৃত ঘোষণা করে দিয়েছিলেন, শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আইসিইউ অ্যাম্বুলেন্স টেকনিসিয়ানের কথায় ফের হাসপাতালে নিয়ে গেলে বেঁচে ফিরল কিশোরী।
আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। মেয়েকে বাঁচিয়ে তোলায় আনন্দে চিকিৎসক এবং টেনকিসিয়ানকে মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছে কিশোরী ও তাঁর পরিবার। জানা গিয়েছে বছর ১৪-র কিশোরী পড়াশোনা নিয়ে অশান্তির জেরে বিষ খায়। আশঙ্কাজনক অবস্থায় একাধিক হাসপাতালে ঘুরে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাওয়া হয়।পরিবারের লোকজন তাঁর শেষকৃত্য-র প্রস্তুতিও শুরু করে দেন। তখনই আইসিইউ অ্যাম্বুলেন্সের টেকনিসিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল জানায় তিনি মেশিনে প্রাণের স্পন্দন লক্ষ্য করেছেন।
পরিবারকে জোরাজুরি করে কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর ৭দিন পর পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরে ওই কিশোরী। হাসপাতাল সুপার অরূপ রতন করণ জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।