
ফুঁসছে তিস্তা, যার জেরে বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। রবিঝোড়ায় রাস্তার ওপর দিয়ে বইছে জল।
এদিকে ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা। লাইন মেরামত না হওয়া পর্যন্ত পরিষেবা বাতিল থাকবে বলে জানিয়েছে দার্জিলিং হিমানলয়ান রেলওয়ে বা ডিএইচআর। এর আগে ধসের কারণে সোমবার পর্যন্ত ট্রেন চলাচল বাতিল করা হয়েছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনও ট্রেন চালু করা যাচ্ছে না। এদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের জলাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায়। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে বলে হাওয়া অফিসের খবর। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া।
