গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Nadia শিশু মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার তেহট্ট মহকুমা হাসপাতাল 

    শিশু মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার তেহট্ট মহকুমা হাসপাতাল 

    0
    479
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সাপে কাটা শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার তেহট্টের মহকুমা হাসপাতালে। হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘুমানোর সময় সাপের কামড়ে আহত হয় করিমপুরের নাটনার বাসিন্দা অভিরূপ ঘোষ। শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়। এর কিছুক্ষণ পর শিশুটি বেঁচে আছে বলে গুজব ছড়িয়ে পড়ে। মৃতদেহটি পুণরায় মর্গ থেকে বের করে চিকিৎসক পরীক্ষা করে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর সময় আবারও একই গুজব ছড়ালে উত্তেজনার সৃষ্টি হয়।

    মৃতের পরিবারের লোকজন হাসপাতালে ভাঙচুর চালায় ও মৃতদেহ ময়নাতদন্ত না করেই জোর করে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার বিশাল পুলিশ।