
সামরিক উত্তেজনার মধ্যে আগামী পারমাণবিক আলোচনা এগিয়ে নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন ওয়াশিংটন ও তেহরান।
শুক্রবার,৬ ফেব্রুয়ারি ওমানে আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন তুরস্ক থেকে আলোচনা সরিয়ে নেওয়ার জন্য ইরানের অনুরোধে সম্মত হয়েছে।তথ্য অনুযায়ী, ওমানে আলোচনায় আরব ও মুসলিম দেশগুলো যোগ দেবে কিনা তা নিয়ে আলোচনা এখনও চলছে।
এর আগে জানা গিয়েছিল, ইরান আমেরিকার সাথে আলোচনার ধরণ দ্বিপাক্ষিক করার এবং ইস্তাম্বুলের পরিবর্তে ওমানে করার পরিকল্পনা করছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, কোনও চুক্তিতে না পৌঁছালে খারাপ কিছু ঘটতে পারে।
