গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে মানববন্ধন-র ডাক তেহরানের

    ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে মানববন্ধন-র ডাক তেহরানের

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলিকে রক্ষা করতে এ বার মানববন্ধন গড়ার ডাক দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার হুমকির পর বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলার আশঙ্কা করছে ইরান।
    সেই আশঙ্কা থেকেই এ বার মানবশৃঙ্খল গড়ে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা রুখতে চাইছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে ধারাবাহিক ভাবে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। তবে ইরান প্রকাশ্যে এখনও পর্যন্ত আমেরিকার চাপের কাছে বশ্যতা স্বীকারের কোনও ইঙ্গিত দেয়নি। এ অবস্থায় আমেরিকা ফের হামলা করতে পারে বলে আশঙ্কা করছে ইরান।
    ইরানের সকল গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রের সামনে মঙ্গলবার স্থানীয় সময়ে দুপুর ২টো ,ভারতীয় সময়ে বিকেল ৪টে থেকে জমায়েতের ডাক দিয়েছে ইরানের ক্রীড়া এবং যুব মন্ত্রক।