গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিহারে ‘মা বোনেদের’ জন্য প্রকল্প ঘোষণা তেজস্বীর 

    বিহারে ‘মা বোনেদের’ জন্য প্রকল্প ঘোষণা তেজস্বীর 

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স

    নজরে মহিলা ভোট। ক্ষমতায় এলে বিহারের মা বোনেদের  জন্য বছরে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করলেন আরজেডি নেতা তথা বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-র মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী যাদব।

    নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করেছেন তিনি। বলেছেন, আগামী বছর মকর সংক্রান্তির দিন টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মহিলা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে জেডিইউ নেতা নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার।

    এই প্রকল্পে রাজ্যের ১ কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থসাহায্য করা হয়। ইতিমধ্যেই এই প্রকল্পে ১০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত দু দশক ধরে বিহারের মহিলা ভোট মূলত নীতিশ কুমারের সঙ্গে রয়েছে।