বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনিই, ঘোষণা তেজস্বীর

0
106
ছবি সৌজন্যে : এক্স
ভোটার যাত্রার অনুষ্ঠানে রাহুল গান্ধীর উপস্থিতিতেই বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
মঞ্চে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। আড়ার জনসভায় তেজস্বীর সোজাসুজি আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ঘিরে। তাঁকে কটাক্ষ করে তেজস্বীর মন্তব্য, নীতীশ কুমারআসলে এক কপিক্যাট মুখ্যমন্ত্রী। এরপর জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তিনি— মানুষ কি চান অরিজিনালমুখ্যমন্ত্রী, নাকি ডুপ্লিকেট? সেই সঙ্গে নিজেকে মহাজোটের একমাত্র অরিজিনাল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে ঘোষণা করেন।
রাহুল গাঁধী তখন মঞ্চেই উপস্থিত, তবে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।