গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ২৪৩ আসনে তিনিই প্রার্থী, ঘোষণা তেজস্বী-র

    ২৪৩ আসনে তিনিই প্রার্থী, ঘোষণা তেজস্বী-র

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেটেই বিহারে ২৪৩ আসনে তিনিই প্রার্থী বলে ঘোষণা করেছেন তেজস্বী যাদব।
    সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা – কর্মসূচিতে বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেন। এবার আরও একধাপ এগিয়ে তাঁর মন্তব্য, বোচাহান হোক বা মুজাফফরপুর ভোটাররা যেন তার মুখ দেখে ভোট দেন।
    তাঁর অভিযোগ, বিজেপি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে বিরোধী শিবিরে আরও দুটি দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং পশুপতি পারাসের নেতত্বাধীন এলজেপি যোগ দিয়েছে। সেইসঙ্গে কংগ্রেস ও সিপিআই এমএল-ও বেশি আসনের দাবি তুলেছে।