গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National নির্বাচন কমিশনকে ‘ডাকাত’ তোপ তেজস্বীর

    নির্বাচন কমিশনকে ‘ডাকাত’ তোপ তেজস্বীর

    0
    77
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে কার্যত ডাকাতি শুরু করেছে নির্বাচন কমিশন। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন আরজেডি বিধায়ক তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি নেতা-কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দুটি আলাদা এপিক নম্বর-সহ ভোটার কার্ড দেওয়া হচ্ছে।
    নিজের দাবির সপক্ষে সংবাদমাধ্যমের সামনে তথ্য প্রমাণ তুলে ধরেন তেজস্বী। বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে বিতর্কের মাঝেই তেজস্বীর এই অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। শুধু তাই নয়, ভোটের আগে ভিন রাজ্য থেকে মানুষ এসে বিহারে ভোটার হচ্ছেন বলে অভিযোগ করেন তেজস্বী যাদব। তিনি অভিযোগ করেছেন, গুজরাটে বিজেপির বড় দায়িত্বে রয়েছেন ভিখুভাই ডালসানিয়া।
    তিনি সম্প্রতি পাটনার ভোটার হয়েছেন। অথচ ২০২৪ সালে ইনি গুজরাট থেকে ভোট দিয়েছেন। গুজরাটের ভোটার তালিকা থেকে নিজের নাম মুছে পাটনায় এসেছেন তিনি।