
এনডিএ-র ল্যান্ডস্লাইড ভিকট্রিতেও নিজের গড় রাঘোপুর কেন্দ্র ধরে রাখলেন লালুপুত্র তেজস্বী যাদব। গণনা চলাকালীন বারবার ধরে এগিয়ে পিছিয়ে থাকার পর অবশেষে একা কুম্ভ রক্ষা করলেন বিদায়ী বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি নিকটতম প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থী সতীশ কুমারকে পরাজিত করেছে।
এককালে এই আসনে জিতেছেন লালু, জিতেছেন তাঁর রাবড়ি দেবীও। জিতেছেন খোদ পুত্র তেজস্বী যাদবও। কিন্তু সেই আসনেই এবার ভোটের পারদপতনের পূর্বাভাস দেখা দিয়েছিল। বিহারের বৈশিলী জেলার অন্তর্গত রাঘোপুরের রাজনৈতিক পরিচয় এটাই। বরাবরই এই আসন থেকেছে আরজেডির।
বাবা লালু ও মা রাবড়ি দেবীর পর ২০১৫ সাল থেকে এই আসনে লড়ছেন তেজস্বী। শেষ নির্বাচনেও ৩৮ হাজার ভোটে জয় লাভ করেছেন তিনি। কিন্তু এবার সেই আসনেই হারতে হারতে জয় ছিনিয়ে এনেছে মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব।
