
বিহারে ভোটার তালিকায় প্রায় ৮ কোটি বিহারীর নাম বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের ঠিক মাস দুয়েক আগে কেন এইভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।
আট কোটি মানুষের ভোটার তালিক কী করে মাত্র ২৫ দিনেই তৈরি হয়ে যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রীয় জনতা দলের অন্যতম প্রধান তথা লালু পুত্র তেজস্বী। তাঁর আরও দাবি ভোটার তালিকা তৈরির সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন কিছু নথি চাওয়া হয়েছিল, যা গরিব মানুষদের কাছে সব সময় তৈরি থাকে না।
কারণ তাঁদের পেটের খাবার জোগাড় করতে গিয়েই সময় চলে যায়, আলাদা করে নথি তৈরির উপায় থাকে না। এই ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তেজস্বী। বাইট: তেজস্বী যাদব, আরজেডি নেতা








