গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment বিয়ের পিঁড়িতে তেজস্বী-কর্ণ? 

    বিয়ের পিঁড়িতে তেজস্বী-কর্ণ? 

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেত্রী কৃতিকা কামরা কিছু দিন আগেই বিয়ে সেরেছেন।তার পরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর আলোচিত প্রাক্তন প্রেমিক কর্ণ কুন্দ্রা। যদিও প্রকাশ্যে কোনও দিন তাঁরা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

    শোনা গিয়েছিল, কৃতিকার বিয়ের পরেই নাকি বর্তমান প্রেমিকা তেজস্বী প্রকাশের সঙ্গে বিয়ের পরিকল্পনা সেরে ফেলেছেন কর্ণ। বিয়ে প্রসঙ্গে অভিনেতার প্রেমিকা তেজস্বী অবশ্য এই সব জল্পনাই উড়িয়ে দিয়েছেন। এখনই যে বিয়ের কোনও পরিকল্পনা করছেন না তাঁরা, তা স্পষ্ট জানিয়েছেন তেজস্বী। তিনি বলেছেন, আপনারা কোথা থেকে জানতে পারেন এই সব কথা? আমাদের এখন বিয়ের কোনও পরিকল্পনা করার সময়ই নেই। দু’জনেরই কাজের ব্যস্ততা রয়েছে। তাই এই মুহূর্তে আমরা নিজেদের কেরিয়ার গোছাতে চাই। বিয়ে নিয়ে ভাবছি না।যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, যুগলে নাকি গোপনেই বিয়ে সেরে ফেলেছেন। কিছু দিন আগে এই খবরই ছড়িয়েছে সর্বত্র। একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরেছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আপনারা। অনেক শুভেচ্ছা। আবার কেউ লিখেছেন, জীবনের বিশেষ মুহূর্তগুলো তখনই প্রকাশ্যে আনবেন, যখন আর কারও ক্ষতি করার মতো জায়গা থাকবে না।

    খুব ভাল থাকবেন আপনারা। ফ্যান ফলোয়ারদের নানা ধরনের বার্তার পরেই মুখ খুলতে বাধ্য হন তেজস্বী।