আমেরিকায় পুলিশের গুলিতে নিহত তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার

0
63
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন তেলেঙ্গানার মহবুবনগর জেলার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহম্মদ নিজামউদ্দিন। তাঁর পরিবার বৃহস্পতিবার জানিয়েছে, ৩ সেপ্টেম্বর সান্তা ক্লারা পুলিশ তাঁকে গুলি করে।
নিহতের বাবা মহম্মদ হাসনউদ্দিন জানিয়েছেন, ছেলের মৃত্যু সংবাদ তিনি প্রথমে জানতে পারেন ছেলের এক বন্ধুর কাছ থেকে। পরিবারের দাবি, নিজামউদ্দিনের সঙ্গে রুমমেটের তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার জেরেই এই বিপর্যয় ঘটে। তবে আসল ঘটনা এখনও পরিষ্কার নয়। জাতিগত বৈষম্যের শিকার হতে হয়েছে তাঁদের ছেলেকে, এমন ধারণাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। তিনি দীর্ঘদিন ধরে বর্ণবিদ্বেষ, বেতন প্রতারণা ও কর্মক্ষেত্রে হয়রানির শিকার হয়েছিলেন এবং মৃত্যুর ঘটনাটি ঘিরে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। পরিবারের দাবি অনুযায়ী গুলি চলার আগে পুলিশকে ফোন করেছিলেন তাঁর ছেলে নিজেই। ফলে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর পরিবার জানিয়েছে, নিজামউদ্দিন এর আগেই প্রকাশ্যে বর্ণবিদ্বেষ, হয়রানি ও চাকরি থেকে বেআইনি বরখাস্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন।
তিনি আরও অভিযোগ করেছিলেন, তাঁকে নজরদারিতে রাখা হচ্ছিল, খাবারে বিষ মেশানো হয়েছিল এবং জোর করে বাড়ি ছাড়তেও বাধ্য করা হয়েছিল। নিজামউদ্দিন আমেরিকায় ফ্লোরিডার একটি কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছিলেন এবং ক্যালিফোর্নিয়ার একটি প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন।