
তেলেঙ্গানায় ফুচকা খেয়ে ২০ জন শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শোরগোল পড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার জনপ্রিয় দোকানে ফুচকা খেতে জরো হয়েছিল শিশুরা।
হইহই আনন্দে ফুচকা খেয়ে বাড়ি ফেরে তারা। পরদিন ভোর থেকে প্রচন্ড শারীরিক অসুস্থতা দেখা দেয়। বমি ও পেটের যন্ত্রণা মাত্রা ছাড়া হওয়ায় স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু-কিশোরদের অভিভাবকরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় এলাকারই একটি দোকান থেকে ফুচকা খেয়েছিল ছোটরা। এরপর মঙ্গলবার ভোরের দিকে অসুস্থ হয়ে পড়ে ২০ জন শিশু-কিশোর। তীব্র পেটের যন্ত্রণা ও বমি শুরু হয় তাদের। গ্রামে অসুস্থ শিশুর সংখ্যা বাড়ছে দেখে অতঙ্কিত হয়ে পড়েন মা-বাবারা।
দ্রুত সরকারি জেলা হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। ২০ জনের বেশি শিশুকে একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।








