
টিভি সিরিয়ালে তিনি খলনায়িকা হিসেবে বেশ পরিচিত। তার কূটনীতি-ষড়যন্ত্রে নাজেহাল পর্দার নায়িকারা। খলনায়িকার অভিনয় করে ঘরে ঘরে বেশ পরিচিতি পেয়ে গেছেন নন্দিনী চট্টোপাধ্যায়। বাংলা সিরিয়ালে নিজের প্রতিভা দেখার পর এবার হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ এসেছে নন্দিনীর।
ধারাবাহিক নয়নতারা-তে অভিনয় করছেন তিনি।বর্তমানে মুম্বাইয়েই বসবাস করছেন এই অভিনেত্রী। এসবের মধ্যেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নন্দিনী জানিয়েছেন, কতটা স্ট্রাগল করে এই জায়গাতে এসেছেন।নন্দিনী তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা এই ভিডিওতে নিজেকে স্ট্রাগলিং অভিনেত্রী বলে আখ্যা দিয়েছেন।যিনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন।অভিনেত্রী দর্শকদের মনে একটু একটু করে জায়গা, সম্মান ও পরিচিতি পেতে চান। সে জন্য তিনি বাংলার দর্শকদের কাছে খুবই ঋণী বলে জানিয়েছেন।নন্দিনী জানিয়েছেন, কোনো গডফাদার না থাকা সত্ত্বেও তিনি অভিনয় জগতে আসতে পেরেছেন।পাশাপাশি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে পরিচিতি দেওয়ার জন্য খুব দুঃসাহসিকতার সঙ্গে কলকাতা থেকে মুম্বাই এসেছেন।যদিও এর পরই খুব হতাশার কণ্ঠে নন্দিনীকে কিছু নির্দিষ্ট সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে। যারা তার বিকিনি পরা ছবিগুলো নিয়ে রিপোর্ট তৈরি করে তাকে বিপদে ফেলেছেন।
নন্দিনী বলেছেন, অনুরোধ করছেন দয়া করুন তাঁর ওপর। যাদের প্ল্যাটফরমে তাঁর বিকিনি পরা ছবি আছে, তারা ডিলিট করে দিন, প্লিজ। তিনি অনেক কাজ হারিয়েছেন সেই ছবিগুলোর জন্য।একটু মানবিকতা রাখুন মনের মধ্যে।উল্লেখ্য দুবছর আগে নন্দিনী চট্টোপাধ্যায়ের বিকিনি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছিল। তিনি গোয়াতে গিয়ে সেই সময় বিকিনি পরে ছবি-ভিডিও পোস্ট করেন। যা নিয়ে চর্চা হয় প্রচুর।আর নন্দিনীর মতে, এই বিকিনি ছবির জন্য তিনি অনেক কাজ হারিয়ে ফেলেছেন। তাই অভিনেত্রীর অনুরোধ, সবাই যেন বিকিনি পরা সেই ছবিগুলো ডিলিট করে দেন।
