
মহাবিশ্বের রহস্যময় গঠন উন্মোচনের লক্ষ্যে বিজ্ঞানীরা তৈরি করছেন বিশ্বের বৃহত্তম লেন্সওয়ালা টেলিস্কোপ।ব্রিটিশ ধনকুবের অ্যালেক্স গেরকোর অর্থায়নে তৈরি এ টেলিস্কোপটি মহাকাশের বিভিন্ন ছায়াপথকে ধরে রাখা বিশাল এক অদৃশ্য জাল বা কসমিক ওয়েব খুঁজে বের করবে।
নতুন এ , মথরা টেলিস্কোপের লক্ষ্য কসমিক ওয়েব খুঁজে বের করা।এ ওয়েব গ্যাস ও ডার্ক ম্যাটারের এক বিশাল জাল, যা মহাকাশের বিভিন্ন ছায়াপথকে একে অপরের সঙ্গে ধরে রাখছে।এ কাজে বিশ্বের সবচেয়ে বড় ,অল লেন্স,সবগুলো লেন্স দিয়ে তৈরি টেলিস্কোপ এবং বিশেষ কিছু ফিল্টার ব্যবহার করবে, যা হাইড্রোজেন গ্যাসের অনেক ক্ষীণ আলোও দেখতে পায়।এ প্রকল্পে অর্থায়ন করছেন এক্সটিএস্ক মার্কেটস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান অ্যালেক্স গেরকো। তিনি ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি ও দেশটির শীর্ষ করদাতা।ইয়েল ইউনিভার্সিটি’র জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিদ্যার অধ্যাপক ও এ প্রকল্পের সহ প্রতিষ্ঠাতা পিটার ভ্যান ডক্কুম বলেছেন, কোটিপতি অ্যালেক্স গেরকো হঠাৎ করেই তাকে ইমেইল করে প্রজেক্টটি নিয়ে আলোচনার আগ্রহ দেখান। গেরকো এ টেলিস্কোপটি তৈরিতে সরাসরি ব্যবহারিক ভূমিকাও রাখছেন। মথরা টেলিস্কোপটি ক্যাননের এক হাজার ১৪০টি হাই এন্ড টেলিফটো লেন্স দিয়ে তৈরি। এর নির্মাতারা বলেছেন,এসব লেন্সকে সারিবদ্ধভাবে রাখা হলে সেগুলো বিশাল একক টেলিস্কোপ হিসেবে কাজ করতে পারে।বিষয়টি ড্রাগনফ্লাই টেলিফটো অ্যারে ধারণার এক উন্নত সংস্করণ।
এর আগে, ড্রাগনফ্লাই প্রমাণ করেছে, প্রচলিত টেলিস্কোপ দিয়ে দেখা যায় না এমন অনেক আবছা ও বিশাল মহাজাগতিক কাঠামো খুঁজে পেতে এটি কার্যকর।







