গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia মুখ্যমন্ত্রীকে বলুন পাল্টে আপনার সরকারকে বলুন

    মুখ্যমন্ত্রীকে বলুন পাল্টে আপনার সরকারকে বলুন

    0
    6
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সরকার পাল্টাতেই মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচি পাল্টে হয়েছে আপনার সরকারকে বলুন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-র দেওয়া নামে এই কর্মসূচির নাম রাখা হয়েছে আপনার সরকারকে বলুন।

    এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় পরিবর্তন হচ্ছে ফোন নম্বরেরও। তৃণমূল জমানায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীকে বলন কর্মসূচি চালু হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যবাসী অভাব অভিযোগ জানাতেন। পরবর্তীকালে তৃণমলের তরফেও দিদিকে বলো কর্মসূচি শুরু করা হয়। পরবর্তীকালে অভিযোগ ওঠে যে ফোন নম্বর দেওয়া হয়েছিল তা আইপ্যাক অফিসের নম্বর এবং তাতে ফোন করেও পাওয়া যেত না। কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে এই কর্মসূচি শুরু হবে।

    এই প্রকল্পের নাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে। তাঁর ঠিক করে দেওয়া নামেই এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে।